১। ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত পরিকল্পনা প্রকল্পের জন্য ৮৭.০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল।

২। ২০১৮-১৯ অর্থবছরে এই বোর্ডের অনুকূলে বাড়ি নির্মাণ এবং মূলধনী সম্পদ সৃষ্টির জন্য ২৪ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। বোর্ড ২০১৮-১৯ সালে ৫৯৯টি বাড়ি নির্মাণ করেছে।

৩। বোর্ড কালিম্পং জেলার “কাফের লোলেগাঁও”-এ অবস্থিত তামাং হেরিটেজ বিল্ডিং-এর রক্ষণাবেক্ষণের কাজ গ্রহণ করেছে।

৪। বোর্ড ফুটবল, তিরন্দাজি ইত্যাদি খেলাধুলাকে সমর্থন করছে। তামাং যুব অ্যাসোসিয়েশন পেডং-এ শহিদ সিলভার কাপ জয় করেছে।

৫। বোর্ডের সহায়তায় তামাং সম্প্রদায়ের স্বনির্ভর গোষ্ঠীগুলি ঐতিহ্যবাহী হস্তশিল্প তৈরি করে জীবিকা নির্বাহ করছে।

৬। পশ্চিমবঙ্গ তামাং বোর্ড তামাং প্রবীণ নাগরিকদের বৌদ্ধ সার্কিটে বুদ্ধগয়া ভ্রমণের ব্যবস্থা করছে। ২০০০ জন তীর্থযাত্রী এই সফর সম্পন্ন করেছেন।